
নিজস্ব প্রতিবেদক
অভ্যন্তরীণ প্রশাসনিক অস্থিরতা ও পুনর্বহাল কর্মকর্তা-কর্মচারীদের চলমান আন্দোলনের মধ্যেই আগামী শনিবার ‘অধ্য সম্মিলন ২০২৬’ আয়োজন করতে যাচ্ছে জাতীয় বিশ^বিদ্যালয়। রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সকালে এই সম্মিলন অনুষ্ঠিত হবে। দেশের ৬৪ জেলার দুই হাজার ৩১৮টি অধিভুক্ত কলেজের অধ্যদের নিয়ে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার দুপুরে ঢাকায় জাতীয় বিশ^বিদ্যালয়ের নগর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভিসি অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ এ তথ্য জানান। পরে বিশ^বিদ্যালয়ের জনসংযোগ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বারিত এক সংবাদ বিজ্ঞপ্তিতেও বিষয়টি নিশ্চিত করা হয়। সম্মিলনে বিশেষ অতিথি হিসেবে থাকবেন শিামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, শিা উপদেষ্টা মাহদী আমিন এবং মাধ্যমিক ও উচ্চশিা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক।
এ দিকে ক্যাম্পাসে সুপ্রিম কোর্টের রায়ে চাকরি ফিরে পাওয়া ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর জ্যেষ্ঠতা, পদোন্নতি ও বকেয়া বেতন-ভাতার দাবিতে গত কয়েক দিন ধরে উত্তেজনা বিরাজ করছে। আন্দোলনের জেরে সন্ত্রাসবিরোধী আইনে মামলা ও প্রশাসনের কড়াকড়িতে পরিস্থিতি কিছুটা থমথমে থাকলেও প্রধানমন্ত্রীর উপস্থিতিতে অনুষ্ঠেয় এই অধ্য সম্মেলন সফল করার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। বুধবার রাতে জরুরি বৈঠক করে তারা অনুষ্ঠানটি নির্বিঘেœ বাস্তবায়নের সর্বসম্মত সিদ্ধান্ত নিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ফলে জাতীয় এই আয়োজন ঘিরে ক্যাম্পাসের ভেতরের বিরোধ আপাতত মাঠের কর্মসূচিতে রূপ নিচ্ছে না বলেই ধারণা করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে ভিসি ড. আমানুল্লাহ বলেন, উচ্চশিাকে আধুনিক, যুগোপযোগী ও কর্মসংস্থানমুখী করার ল্েয এই সম্মিলনের আয়োজন করা হয়েছে। বর্তমানে দেশের উচ্চশিায় অধ্যয়নরত শিার্থীদের প্রায় ৭০ শতাংশ বা প্রায় ৪০ লাখ শিার্থী জাতীয় বিশ^বিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে পড়াশোনা করছেন। সম্মিলনের মাধ্যমে কলেজগুলোর সাথে প্রশাসনের সরাসরি সমন্বয় বাড়ানোর পাশাপাশি শিার মানোন্নয়ন, কারিকুলাম সংস্কার, দতাভিত্তিক শিা এবং স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার বিষয়ে আলোচনা হবে।
বিশ^বিদ্যালয়ের দীর্ঘমেয়াদি পরিকল্পনা ‘রোডম্যাপ ২০৩০’-এর আওতায় অধিভুক্ত কলেজগুলোকে স্থানীয় পর্যায়ের গবেষণা ও উদ্ভাবনকেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান ভিসি। চলমান সংস্কার কার্যক্রমের চিত্র তুলে ধরে তিনি বলেন, ১৫৯টি বিষয়ের চার হাজার ২০০টি কোর্সের মধ্যে ইতোমধ্যে ৫৫০টির কারিকুলাম সংস্কার সম্পন্ন হয়েছে। ২০৩০ সালের মধ্যে সব বিষয়ের কারিকুলাম সংস্কার করা হবে। ২০২৪-২৫ শিাবর্ষ থেকে অনার্স প্রথম বর্ষে আইসিটি এবং দ্বিতীয় বর্ষে প্রায়োগিক আইসিটি ও ইংরেজি বাধ্যতামূলক করা হয়েছে। পাঠ্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সাইবার নিরাপত্তা, ডেটা প্রসেসিং, আউটসোর্সিং, ফ্রিল্যান্সিং ও সেমিকন্ডাক্টর প্রযুক্তি যুক্ত করা হয়েছে। পাশাপাশি বর্তমান শিার্থী ও ঝরেপড়া তরুণদের জন্য ১০ থেকে ১৪ ক্রেডিটের মাইক্রো-লার্নিং ও মাইক্রো-ক্রেডেনশিয়াল কোর্স চালু করা হচ্ছে।
ভিসি জানান, ১২ হাজার শিককে আইসিটি প্রশিণের আওতায় আনার উদ্যোগ নেয়া হয়েছে, যার মধ্যে সাড়ে তিন হাজার শিকের প্রশিণ শেষ হয়েছে। আন্তর্জাতিক শ্রমবাজারে কর্মসংস্থান বাড়াতে ম্যান্ডারিন, জাপানি, কোরীয়, আরবি, জার্মান, স্প্যানিশ ও ফরাসি এই ৭টি বিদেশী ভাষা শেখাতে ইতোমধ্যে ২৭টি কলেজে ভাষা কাব খোলা হয়েছে এবং চলতি বছর আরো ১০০টি কাব প্রতিষ্ঠা করা হবে। পাশাপাশি ৫০ হাজার নারী শিার্থীকে ফ্রিল্যান্সিং ও আইসিটি প্রশিণ দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে।
সেশনজট নিরসন প্রসঙ্গে ড. আমানুল্লাহ বলেন, বর্তমান প্রশাসনের সময়ে ২২১টি পরীা গ্রহণ ও ফল প্রকাশ করা হয়েছে, যাতে অংশ নিয়েছেন ৬১ লাখ ২৮ হাজার ৫৯০ জন পরীার্থী। ইতোমধ্যে সেশনজট এক বছর কমানো সম্ভব হয়েছে এবং ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে তা শূন্যে নামিয়ে আনার ল্য রয়েছে। অনার্স প্রথম বর্ষে ভর্তি পরীাও আবার চালু করা হয়েছে। কলেজের নিয়মিত পাঠদান সচল রাখতে প্রাথমিকভাবে ৩০০টি এবং পর্যায়ক্রমে ৫০০টি উপজেলায় স্বতন্ত্র পরীা কেন্দ্র স্থাপন করা হবে। এ ছাড়া প্রশাসনিক বিকেন্দ্রীকরণে ১২টি আঞ্চলিক কেন্দ্র চালু হয়েছে এবং আরো ২০টি চালুর প্রক্রিয়া চলছে।
এ ছাড়া দেশী-বিদেশী ১৫০টি বিশ^বিদ্যালয়, গবেষণা সংস্থা ও শিল্পপ্রতিষ্ঠানের পাশাপাশি বাংলা একাডেমি, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) ও ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের (ইউপিএল) সাথে সমঝোতা স্মারক স্বার করেছে জাতীয় বিশ^বিদ্যালয়।
সম্মিলন সফল করতে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে জানিয়ে ভিসি আশা প্রকাশ করেন, দেশের সব জেলার অধ্য ও অতিথিদের সক্রিয় অংশগ্রহণে আয়োজনটি প্রাণবন্ত ও ফলপ্রসূ হবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









