জিডি থেকে মামলা, সেই চাপে সাবেক অধ্যরে মৃত্যুর অভিযোগ
ads

কুষ্টিয়া প্রতিনিধি

জমির বিরোধের জেরে করা একটি সাধারণ ডায়েরির (জিডি) তদন্ত শেষে দায়ের করা মামলার সমনে হাজিরা দিতে এসে অসুস্থ হয়ে মীর আবুল বাশার নামের এক সাবেক অধ্যরে মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ, ঘটনাস্থলে না গিয়ে ও সাীদের বক্তব্য না নিয়েই পুলিশ একতরফা প্রতিবেদন দাখিল করে, যার মানসিক চাপে তার মৃত্যু হয়। মীর আবুল বাশার কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাঁশগ্রাম আলাউদ্দিন আহমেদ ডিগ্রি কলেজের অধ্য ছিলেন।
পরিবার ও আদালত সূত্রে জানা গেছে, মীর আবুল বাশারের স্ত্রী সুলতানা রাজিয়া জোসনা শ^শুর-শাশুড়ির কাছ থেকে ১১ শতাংশ জমি দানসূত্রে পান। এর মধ্যে চলাচলের জন্য রাখা এক শতাংশ (৬ ফুট চওড়া) রাস্তার জমির মালিকানা নিয়ে মীর রবিউল ইসলাম ও মীর রেজাউল ইসলাম বাবুর সাথে বিরোধ তৈরি হয়। ওই জমি বাদ দিয়ে দলিল করার অভিযোগে সুলতানা রাজিয়া দেওয়ানি আদালতে মামলা করেন এবং গত ১৭ এপ্রিল কুষ্টিয়া মডেল থানায় একটি জিডি করেন।
স্বজনদের অভিযোগ, সুলতানা রাজিয়ার জিডির তদন্ত না করেই অপর পরে মীর আবু সালেহ আহমেদের করা জিডির ভিত্তিতে কুষ্টিয়া মডেল থানার এসআই সায়মুম হাসান আদালতে নন-এফআইআর প্রসিকিউশন (দণ্ডবিধির ৫০৬(২) ধারা) দাখিল করেন। এতে মীর আবুল বাশার, তার বড় ছেলে শিানবিস সহকারী পুলিশ সুপার (এএসপি) রাজিন আল সাকিবসহ একই পরিবারের চারজনকে আসামি করা হয়। পরিবারের দাবি, কথিত ঘটনার সময় মীর আবুল বাশার ঢাকার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এবং তার ছেলে রাজিন রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে মৌলিক প্রশিণে ছিলেন। মামলার তদন্তপ্রক্রিয়া নিয়েও গুরুতর অসঙ্গতির অভিযোগ উঠেছে। মামলার প্রধান সাী হামিদুল মিয়া, দ্বিতীয় সাী মো: মকবুল হোসেন এবং জিডির প্রথম সাী ফরিদ জোয়ার্দার জানান, পুলিশ তাদের সাথে কোনো যোগাযোগ করেনি এবং না জানিয়েই তাদের সাী করা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে এসআই সায়মুম হাসান ফোনে কথা বলতে রাজি হননি। তবে তার ঘনিষ্ঠ একটি সূত্রের দাবি, তৎকালীন ওসি কবির হোসেন মাতুব্বরের নির্দেশে দ্রুত প্রতিবেদনটি দেয়া হয়েছিল। অন্যদিকে, সাবেক ওসি কবির হোসেন বলেন, ‘তদন্তকারী কর্মকর্তা রিপোর্ট দেয়ার পর আমি স্বার করেছি, এর দায়ভার আমার নয়।’
পরিবারের ভাষ্যমতে, আদালতের সমন পেয়ে অসুস্থ মীর আবুল বাশার ও তার ছেলে ১৬ নভেম্বর কুষ্টিয়ায় আসেন এবং পুলিশ সুপার আমিনুল ইসলামের সাথে দেখা করে বিষয়টি জানান। পরদিন ১৭ নভেম্বর সকালে বাসে ঢাকায় ফেরার পথে মানিকগঞ্জ এলাকায় হৃদরোগে আক্রান্ত হয়ে মীর আবুল বাশারের মৃত্যু হয়।
এ ঘটনায় মামলার বাদি মীর আবু সালেহ আহমেদের সাথে যোগাযোগ করা হলে তিনি ঢাকায় থাকার কথা জানিয়ে ফোনে মন্তব্য করতে রাজি হননি।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার জানান, বিষয়টি পুলিশ সুপার অবগত আছেন এবং ইতোমধ্যে তদন্তকারী কর্মকর্তা এসআই সায়মুম হাসানকে বাগেরহাট জেলা পুলিশে শাস্তিযোগ্য বদলি করা হয়েছে। তদন্তে গাফিলতি বা অনিয়ম প্রমাণিত হলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। তবে শুধু বদলি নয়, সুষ্ঠু পুনঃতদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবার।