মানবজীবনে মর্যাদাপূর্ণ মানবিক মূল্যবোধ জরুরি
ads

চট্টগ্রাম ব্যুরো          
            
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির সেক্রেটারি জেনারেল প্রফেসর ড. মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান বলেছেন, মানবিক বিদ্যা কেবল অতীতের জ্ঞান সংরণেই সীমাবদ্ধ নয়; বরং বর্তমানকে বোঝা এবং আরো মানবিক ভবিষ্যৎ গড়ে তোলার জন্য এটি একটি অপরিহার্য বুদ্ধিবৃত্তিক ভিত্তি। হিউম্যানিটিজ ৫.০ নিছক কোনো নতুন অ্যাকাডেমিক বিষয় নয়; বরং মানবজীবনকে আরো ন্যায়সঙ্গত, মর্যাদাপূর্ণ ও অর্থবহ করে তুলতে প্রযুক্তিগত অগ্রগতির সাথে মানবিক মূল্যবোধের সেতুবন্ধন গড়ার একটি বুদ্ধিবৃত্তিক অঙ্গীকার। 
গতকাল বৃহস্পতিবার সকালে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) কলা ও মানবিক অনুষদ এবং আইআইইউসির গবেষণা ও প্রকাশনা কেন্দ্রের সহযোগিতায় আয়োজিত দুই দিনব্যাপী ইন্টারন্যাশনাল কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান কথাগুলো বলেন। উদ্বোধনী আয়োজনে সভাপতিত্ব করেন আইআইইউসির ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী। অতিথির বক্তব্য রাখেন  পাকিস্তানের সোয়াত ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. হুসনুল আমিন, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক ভিসি, আইআইইউসির বোর্ড আব ট্রাস্টিজের সদস্য প্রফেসর ড. চৌধুরী মাহমুদ হাসান, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটির সাবেক ভিসি প্রফেসর ড. মোহিত উল আলম , ব্রিটিশ কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফর্বস এবং ঢাকার মার্কিন দূতাবাসের ডিরেক্টও স্কট হার্টম্যান। আরো বক্তব্য রাখবেন  আইআইইউসির প্রোভিসি প্রফেসর ড. মুহাম্মদ হাসমত আলী, ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান, কনফারেন্সের অর্গানাইজিং চেয়ার, কলা ও মানবিক অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ কাউসার আহমেদ এবং আইআইইউসির গবেষণা ও প্রকাশনা কেন্দ্রের ডিরেক্টর প্রফেসর ড. মো: তৌহিদুল ইসলাম। 
প্রফেসর ড. মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান বলেন, আমরা এমন এক যুগে বাস করছি, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা, বিগ ডেটা, রোবোটিক্স, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, অটোমেশন এবং ডিজিটাল প্রযুক্তিগুলো মানবজীবন, জ্ঞান সৃষ্টি, কর্মত্রে এবং সামাজিক কাঠামোকে দ্রুত বদলে দিচ্ছে। তিনি বলেন, প্রযুক্তি আর কেবল একটি সুবিধাজনক হাতিয়ার নয়; বরং এটি এখন আমরা কিভাবে চিন্তা করি এবং কিভাবে জ্ঞান উৎপাদন করি, সেটিকেও সক্রিয়ভাবে প্রভাবিত করছে। 
তিনি আরো বলেন, আমাদের সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মানব বুদ্ধিমত্তার মধ্যকার সম্পর্ক। আমার মতে এই দুই ধরনের বুদ্ধিমত্তাকে একে অপরের প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা উচিত নয়। বরং এদের মধ্যে সৃজনশীল ও দায়িত্বশীল সহযোগিতার একটি পরিবেশ তৈরি করা প্রয়োজন। 
প্রফেসর সিদ্দিক বলেন, প্রযুক্তিগত উন্নয়নের সমান্তরালে মানবিক প্রজ্ঞারও অগ্রগতি ঘটা উচিত। এমন একটি পৃথিবী গড়ে তোলার জন্য প্রচেষ্টা চালানো অপরিহার্য, যেখানে মানবিক গুণাবলি ুণœ না করে যন্ত্রগুলো আরো সম হয়ে উঠবে এবং যেখানে প্রযুক্তি সৃজনশীলতাকে লালন করবে, জ্ঞান সম্প্রসারিত করবে, বৈষম্য কমাবে এবং মানবকল্যাণ বৃদ্ধি করবে। এই ইন্টারন্যাশনাল কনফারেন্সে বাংলাদেশ, পাকিস্তান, ভারত, চীন, জাপান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, সৌদি আরব, কাতার, কানাডা, ফিলিপাইন, আলজেরিয়া, ফিলিস্তিন, উগান্ডা প্রভৃতি দেশসহ ২৪টি দেশের প্রসিদ্ধ ৪৪টি বিশ্ববিদ্যালয়ের গবেষক প্রতিনিধিরা অংশগ্রহণ করছেন। কনফারেন্সে ২৫১টা প্রবন্ধ উপস্থাপিত হবে। এ ছাড়া কীনোট স্পিকারের ১১টি মূল প্রবন্ধ এবং ১৩টি আমন্ত্রিত স্পিকারের প্রবন্ধ উপস্থাপিত হবে। কনফারেন্সে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষক, প্রফেসর ড. সলিমুল্লাহ খান, ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের প্রফেসর ড. সৈয়দ ফরিদ আলাটাস, মালয়েশিয়ার টেলর্স ইউনিভার্সিটির প্রফেসর ড. মোজেস স্যামুয়েল, যুক্তরাষ্ট্রের টেক্সাস স্টেট ইউনিভার্সিটির ড. এমিলি জে সামার্স, সৌদি আরবের কিং আবদুল আজিজ ইউনিভার্সিটির প্রফেসর ড. আনওয়ার সাদ আলজাদানি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটির সাবেক ভিসি প্রফেসর ড. মোহিত উল আলম প্রমুখ।