খুলনায় আইনশৃঙ্খলার চরম অবনতিতে উদ্বেগ
ads

নিজস্ব প্রতিবেদক
খুলনায় সাম্প্রতিক সময়ে ও চলতি বছরে সন্ত্রাসী কর্মকাণ্ডে নাগরিকদের হতাহত হওয়ার ঘটনা এবং মানুষের চরম নিরাপত্তাহীনতায় গভীর উদ্বেগ প্রকাশ এবং আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। 
গতকাল এক বিবৃতিতে তিনি বলেন, সাম্প্রতিক সময়ে খুলনা মহানগরী, জেলাসহ এ অঞ্চলে ডাকাতি, সন্ত্রাস ও দুর্বৃত্তপনা ব্যাপকহারে বৃদ্ধি পাওয়ায় নাগরিক জীবন বিপন্ন হয়ে পড়েছে। নিরাপত্তাহীনতায় দিন কাটছে মানুষের। এ অঞ্চলকে খুন ও হত্যার অভয়ারণ্যে পরিণত করেছে সন্ত্রাসীরা। আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা ও দায়িত্বশীল সংস্থাগুলোর পরিকল্পিত ও যথাযথ পদপে না নেয়ায় পরিস্থিতির চরম অবনতি হয়েছে, যার উন্নতিরও কোনো লণ দৃশ্যমান নয়। এটি জনমনে চরম উদ্বেগ সৃষ্টি করেছে। আমি সব ধরনের হত্যাকাণ্ড, খুন, ডাকাতি এবং আইনশৃঙ্খলা বাহিনী ও দায়িত্বশীল কর্তৃপরে ভূমিকার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
মিয়া গোলাম পরওয়ার বলেন, গত ২৪ নভেম্বর সকাল থেকে রাত পর্যন্ত খুলনা মহানগরীর সদর, সোনাডাঙ্গা, দৌলতপুর, লবণচরা, খানজাহান আলী ও আড়ংঘাটা থানার এলাকাসহ সাত স্থানে গুলির ঘটনা ঘটেছে এবং নগরীর দৌলতপুর কল্পতরু মার্কেট এলাকায় একজনের প্রাণহানি হয়েছে। এটি খুলনা তথা এ অঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির নির্দেশক। আমি হতাহত নাগরিকদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করা এবং তিগ্রস্তদের তিপূরণ প্রদানের দাবি জানাচ্ছি।
তিনি আরো বলেন, গণমাধ্যমের খবর অনুযায়ী, গত ২২ অক্টোবর থেকে ১২ নভেম্বর পর্যন্ত মাত্র ২২ দিনে খুলনায় শুধু গুলিতে নিহত হয়েছেন ছয়জন। গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরো ছয়জন। গুলি ছোড়ার ঘটনা ঘটেছে অন্তত ১৩ বার। চলতি বছরের ১২ নভেম্বর পর্যন্ত নগরীতে ৩৯টি এবং জেলায় ৪০টি, মোট ৭৯টি হত্যার ঘটনা ঘটেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, গত ৫ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফরের দিনেই জেলার ডুমুরিয়া উপজেলায় একজন দুর্বৃত্তের গুলিতে নিহত হন। কোনো কোনো হত্যাকাণ্ড প্রকাশ্য দিবালোকে ঘটছে, যা সাধারণ মানুষের মনে আতঙ্ক ছড়াচ্ছে। 
গোলাম পরওয়ার বলেন, বিএনপি সরকার মতা গ্রহণের পর পতিত ফ্যাসিস্ট শক্তি, সন্ত্রাস ও দুর্বৃত্তদের মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোকে কার্যত কাজে লাগাতে ব্যর্থ হয়েছে। 
অতিমাত্রায় দলীয়করণ, দখলবাজি, চাঁদাবাজি, টেন্ডারবাজি এবং অভ্যন্তরীণ কোন্দলের প্রোপটে অনেক সাধারণ নাগরিক ভুক্তভোগী হচ্ছেন। আমরা সরকারের ভূমিকা এবং দলীয় সন্ত্রাসবাদকে উসকে দেয়া তথা কোনো কোনো েেত্র শাসক দলের নেতাকর্মীদের দ্বারা প্রশ্রয় দেয়ার হীন তৎপরতায় অত্যন্ত উদ্বিগ্ন। 
আমরা দাবি করছি, আইনশৃঙ্খলা রায় প্রতিটি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের কঠোর শাস্তির আওতায় আনতে হবে। একই সাথে পতিত স্বৈরাচারের প্রেতাত্মাদের পুনর্বাসনের যেকোনো ধরনের প্রত্য বা পরো পদপে থেকে সরে আসতে হবে। তিনি আরো বলেন, খুলনা অঞ্চলসহ দেশের নাগরিকদের জানমালের নিরাপত্তা বিধানে আইনশৃঙ্খলা বাহিনীকে আরো বেশি সক্রিয় করতে হবে।