
রয়টার্স
ইউক্রেনের রাজধানী কিয়েভ ও বন্দরনগরী ওডেসায় নতুন করে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। মঙ্গলবার রাতে চালানো এসব হামলায় অন্তত দু’জন প্রাণ হারিয়েছেন এবং এক শিশুসহ আরো পাঁচজন আহত হয়েছেন। হামলায় বেশ কিছু আবাসিক ও শিল্প ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটেছে। ওডেসার গভর্নর ওলেহ কিপার টেলিগ্রামে দেয়া এক বার্তায় জানিয়েছেন, ওডেসা অঞ্চলে রুশ বাহিনীর হামলায় দু’জন নিহত এবং এক শিশুসহ তিনজন আহত হয়েছেন। এই ঘটনায় বেশ কয়েকটি গাড়ি, ব্যক্তিগত বসতবাড়ি ও শিল্প ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। একই রাতে ইউক্রেনের রাজধানী কিয়েভেও ড্রোন হামলা চালানো হয়। কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো জানান, হামলার ফলে একটি বহুতল আবাসিক ভবনে আগুন ধরে যায় এবং দু’জন আহত হন। মেয়র আরো উল্লেখ করেন, একটি ড্রোনের ধ্বংসাবশেষ এসে কিয়েভের কেন্দ্রীয় এলাকার ১৬ তলা একটি ভবনের নিচের দু’টি তলায় পড়লে সেখানে আগুন ছড়িয়ে পড়ে। আহত দুই বাসিন্দাকে ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এদিকে রাজধানীর আকাশে বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছেন রয়টার্সের প্রত্যক্ষদর্শীরা।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









