৫০ বিলিয়ন ইউরোর প্রযুক্তি তহবিল গড়ছে ইইউ
ads

 রয়টার্স
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও কোয়ান্টাম কম্পিউটিং খাতে যুক্তরাষ্ট্র এবং চীনের সাথে প্রতিযোগিতায় সক্ষমতা বাড়াতে ৫০ বিলিয়ন ইউরোর (প্রায় ৫৪ দশমিক ৮৪ বিলিয়ন মার্কিন ডলার) প্রযুক্তি তহবিল গঠনের পরিকল্পনা করছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। নিজস্ব প্রযুক্তি খাতকে শক্তিশালী করার পাশাপাশি মার্কিন ও চীনা প্রযুক্তির ওপর নির্ভরতা কমানোই এই উদ্যোগের মূল লক্ষ্য। গতকাল বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসের (এফটি) এক খবরে এ তথ্য জানানো হয়। আলোচনার সাথে যুক্ত দুই কর্মকর্তার বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, প্রস্তাবিত এই তহবিলের নাম হতে পারে ‘সার্বভৌম প্রযুক্তি ইকুইটি তহবিল’ (সোভরেন টেক ইকুইটি ফান্ড)। এই তহবিল থেকে ইউরোপের প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে বড় অঙ্কের বিনিয়োগ দেয়া হবে। নতুন তহবিল থেকে আরো বড়, ঝুঁকিপূর্ণ এবং দীর্ঘমেয়াদি বিনিয়োগ করা হবে।