
ক্রীড়া প্রতিবেদক
এ বছরই বাংলাদেশ ফুটবল লিগে অভিষেক শুকি ইতোফুসার। খেলছেন ফর্টিস এফসিতে। তবে এখন আর এই ক্লাব ও বিএফএলে খেলার ইচ্ছে নেই শুকির। বাংলাদেশ দলের এই অ্যাটাকিং মিডফিল্ডার অন্য দেশে লিগ খেলার জন্য ক্লাব খুঁজছেন। তার ক্লাব ফর্টিস এফসির কর্মকর্তাদেরও জানিয়ে দিয়েছেন তা গতকাল অবশ্য ফর্টিস এফসির হয়ে ফেডারেশন কাপে খেলেননি এই জাপানি মা ও বাংলাদেশী বাবার ঘরে জন্ম নেয়া শুকি। নেপথ্য সাফে বাংলাদেশ দলের হয়ে খেলার সময় পাওয়া ইনজুরি। গতকাল তিনি মিডিয়ার সামনে বলেন, ‘বাংলাদেশ দলে আরো ভালোভাবে খেলার জন্য আমি মালয়েশিয়া, থাইল্যান্ডসহ অন্য দেশে ক্লাব খুঁজছি। কথা বলেছি আমার এজেন্টের সাথে।’
ফর্টিস এফসির সভাপতি শাহীন হাসান জানান, আমাদের সাথে শুকির এক বছরের চুক্তি। আমরা ইচ্ছে করলে তাকে এই সময়ের মধ্যে না-ও ছাড়তে পারি। কিন্তু আমরা তা করব না। কারণ আমরা চাই শুকি আরো উন্নত লিগে খেলে বাংলাদেশ দলকে ভালোভাবে সার্ভিস দিক। শাহীন আরো জানান, শুকির মতে বাংলাদেশের লিগের খেলা ধীরগতির। আরো দ্রুতগতির লিগের ম্যাচে খেলতেই সে অন্য দেশের ক্লাব খুঁজছেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









