পীরগঞ্জে ২০ মৎস্যজীবী ও মৎস্যচাষিকে প্রশিক্ষণ
ads

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মৎস্য সংরক্ষণ আইন ও বিধিমালা এবং এর বাস্তবায়ন বিষয়ে ২০ জন মৎস্যজীবী ও মৎস্যচাষিকে সচেতনতামূলক প্রশিক্ষণ দেয়া হয়েছে। গত সোমবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে মৎস্য অধিদফতরের রাজস্ব বাজেটের আওতায় এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান।
এ সময় বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদার, জেলা মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আয়শা আকতার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম ও পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল। প্রশিক্ষণে উপজেলার ২০ জন মৎস্যজীবী ও মৎস্যচাষি অংশ নেন।