
ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠি সদর উপজেলার বাসন্ডা ইউনিয়নের কৃষ্ণকাঠি এলাকায় অবস্থিত করিম ব্রিকস নামের একটি ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদফতর। গতকাল সোমবার বেলা ১১টার দিকে পরিবেশ অধিদফতরের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক আনজুমান নেছা। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন তামান্না ইয়াসমিন মেরিনা।
অভিযানকালে করিম ব্রিকসের স্থাপনা গুঁড়িয়ে দেয়া হয়। পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক আনজুমান নেছা বলেন, পরিবেশদূষণ রোধ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় সরকার বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। সরকারি নির্দেশনা বাস্তবায়নে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। ইটভাটার দূষণে পরিবেশ ও জনস্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হয়, তাই পরিবেশ সংরক্ষণ এবং দূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্য করে কোনো ইটভাটা পরিচালনার সুযোগ দেয়া হবে না। পরিবেশ রক্ষায় আইন না মানলে ব্যবস্থা নেয়া হবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









