৩৮ কেজি গাঁজাসহ ৪ নারী আটক
ads

সিংগাইর (মানিকগঞ্জ) সংবাদদাতা

মানিকগঞ্জের সিংগাইরে ৩৮ কেজি গাঁজাসহ চার নারীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা। গত রোববার রাত ৮টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের পশ্চিম বাস্তা গ্রামে এ ঘটনা ঘটে। আটককৃত নারীরা হলেন ওই গ্রামের রোজিনা বেগম (৩৫), তাসলিমা বেগম (৩২), তানহা আক্তার (১৯) ও হাজেরা বেগম (৬০)। জানা গেছে, ওই চার নারী দীর্ঘদিন ধরে পারিবারিকভাবে মাদক কারবারে জড়িত বলে অভিযোগ রয়েছে। ওই রাতে তাদের সন্দেহজনক চলাফেরা দেখে স্থানীয়রা চ্যালেঞ্জ করেন। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৩৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ওই পরিবারের সদস্যরা আগেও গ্রেফতার হয়েছিলেন। রোববার রাতে গ্রামবাসী অভিযান চালিয়ে রান্নাঘরের পেছন থেকেও গাঁজা উদ্ধার করেন বলে নিশ্চিত করেছেন সিংগাইর থানার ওসি মাজহারুল ইসলাম।