
নাটোর প্রতিনিধি
দেশ ধ্বংসকারী অগ্নিসন্ত্রাস খুনি ফ্যাসিস্ট নিষিদ্ধ আওয়ামী লীগের ও অপরাজনীতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নাটোর জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নাটোর জেলা শাখার উদ্যোগে জেলা আইনজীবী সমিতির ভবনের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আইনজীবী সমিতির সামনে এসে সমাবেশে মিলিত হয়। এ সময় সমাবেশে বক্তব্য রাখেন নাটোর জেলা আইনজীবী সমিতির সভাপতি ও নাটোর জজ কোর্টের পিপি অ্যাডভোকেট রুহুল আমিন তালুকদার টগর, সাধারণ সম্পাদক শফিকুল হক মুক্তা, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের পিপি আব্দুল কাদের মিয়া, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যসচিব শহীদ মাহামুদ মিঠু, নাটোর কোর্টের সরকারি কৌঁসুলি (জিপি) আবুল কালাম আজাদ চৌধুরীসহ আইনজীবীরা। এ সময় বক্তারা বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসীরা অগ্নিসন্ত্রাস করে দেশকে অস্থিতিশীল করতে চায়। দেশের সম্পদ পুড়িয়ে দেশকে অকার্যকর প্রমাণ করার বৃথা চেষ্টা করছে। দেশের অর্থনীতিকে চাঙ্গা করার জন্য গার্মেন্ট শিল্প বড় ভূমিকা পালন করে। কিন্তু ফ্যাসিবাদরা ষড়যন্ত্র করে শ্রমিকদের মাঠে নামিয়েছে দেশকে ধ্বংস করতে চায়। এই সব অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য রুখে দিতে আইনজীবীরা সব সময় সজাগ থাকবে। পাশাপাশি গণতন্ত্র, আইনের শাসন ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









