
ঘাটাইল (টাঙ্গাইল) সংবাদদাতা
৩০ দিন পর সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশী যুবক আনোয়ারের (৩৮) লাশ পেয়ে দ্বিতীয় বারের মতো শোকে কাতর হয়ে পরেছে নিহতের পরিবার। গতকাল মঙ্গলবার বিকেলে নিহতের লাশ পৌঁছে পরিবারের কাছে। নিহত যুবক মো: আনোয়ার হোসেন ঘাটাইল উপজেলার সাগরদীঘি ইউনিয়নের বেইলা গ্রামের আব্দুল হকের ছেলে। এর আগে গত ২২ অক্টোবর বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টার দিকে সৌদি আরবের আছির প্রদেশের রাজধানীর আবাহ শহরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের বড় ভাই মো: সানোয়ার হোসেন জানান, তিন ভাই ও এক বোনের মধ্যে আনোয়ার ছিলেন মেজ। আনোয়ার ব্যবসায় ক্ষতিগ্রস্ত ও ঋণের চাপে পাড়ি জমিয়েছিল প্রবাসে। সেখানে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছিল ছোট ভাই।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









