আশরাফুল উলুম মাদরাসার মাহফিল শুক্রবার
ads


মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামির্তা ইউনিয়নের বিন্নাডাঙ্গীতে আশরাফুল উলুম মাদরাসা, মসজিদ, ঈদগাহ ও কবরস্থান কমপ্লেক্সের উদ্যোগে হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে ১৮তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে আগামী শুক্রবার।
মাহফিলে প্রধান বক্তা হজরত মাওলানা মুফতি আনোয়ার শেখ সাদী (খুলনা)। বিশেষ বক্তা শাইখুল হাদিস হাফেজ মাওলানা মুফতি শাহজাহান (দা.বা.)। এ ছাড়া স্থানীয় ওলামায়ে কেরাম নসিহতমূলক বক্তব্য রাখবেন। অনুষ্ঠানে প্রধান অতিথি মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত। প্রধান উপদেষ্টা আব্দুল করিম (আউয়াল)।
প্রধান মেহমান তানভীর রহমান। বিশেষ মেহমান আমানুল্লাহ সরকার ও কামাল হোসেন। এ ছাড়াও প্রধান পৃষ্ঠপোষক জামির্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ছানোয়ার হোসেন। আব্দুল হামিদ (রিমন) ও নুরে আলমসহ আরো অনেকেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। মাহফিলে সভাপতিত্ব করবেন আলহাজ মোহাম্মদ আলী। বিজ্ঞপ্তি।