বিএনপিতে ফেরার জন্য কখনোই আবেদন করিনি : এমপি রুমিন
বিএনপিতে ফেরার জন্য কখনোই আবেদন করিনি : এমপি রুমিন ।
ads

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসন থেকে স্বতন্ত্র পদে নির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে দেয়া এক স্ট্যাটাসে লিখেছেন অনেকেই অস্থির হয়ে জানতে চাচ্ছেন, আমি দলে ফিরব কি না? তাদের জন্য খুবই বিনীতভাবে বলি, আমি বিএনপিতে ফেরার জন্য কখনোই কোনো আবেদন করি নাই।
তিনি আরো বলেন, আমার কোনো কথা বা আচরণে আমি আবার বিএনপিতে ফিরব, এমন মনে করার কোনো কারণ আছে বলেও মনে করি না। আল্লাহ আমাকে এখন যে অবস্থায় রেখেছেন, তার জন্য আমার শুকরিয়ার শেষ নাই। ফেসবুকে এই স্ট্যাটাসের বিষয়ে জানতে চাইলে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, ‘অনেক সাংবাদিক আমাকে প্রশ্ন করে থাকেন, আমি বিএনপিতে ফিরে যাব কি না, সবার উদ্দেশে আমি এ জবাব দিয়েছি। উল্লেখ্য, ব্যারিস্টার রুমিন ফারহানা ২০১৯ সালে সংরক্ষিত নারী আসনে তিনি বিএনপির পক্ষে সংসদ সদস্যও হোন। গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন চেয়েছিলেন তিনি। দলের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করায় রুমিন ফারহানাকে দল থেকে বহিষ্কার করা হয়। জমিয়তে ওলামায়ে ইসলামের নেতা মাওলানা জুনায়েদ আল হাবিব জোটের প্রার্থী হিসেবে এ আসনে নির্বাচন করলে তাকে হারিয়ে হাঁস প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি এ আসনে বিজয় অর্জন করেন।