
দেশ-বিদেশের ৪৪টি বিশ্ববিদ্যালয় ও ২৪ দেশের শিক্ষাবিদ, গবেষক ও পণ্ডিতদের অংশগ্রহণে আগামীকাল বৃহস্পতিবার থেকে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে (আইআইইউসি) শুরু হচ্ছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন। বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদ এবং গবেষণা ও প্রকাশনা কেন্দ্রের যৌথ উদ্যোগে কুমিরায় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
কলা ও মানবিক অনুষদের দ্বিতীয় এবং আইআইইউসির ২১তম আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশ ছাড়াও পাকিস্তান, ভারত, চীন, জাপান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, সৌদি আরব, কাতার, কানাডা, ফিলিপাইন, আলজেরিয়া, ফিলিস্তিন ও উগান্ডাসহ ২৪ দেশের গবেষক ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধিরা অংশ নেবেন। সম্মেলনে মোট ২৫১টি গবেষণাপত্র উপস্থাপন করা হবে। এ ছাড়া মূল প্রবন্ধ উপস্থাপন করবেন ১১ জন এবং আমন্ত্রিত বক্তা হিসেবে প্রবন্ধ উপস্থাপন করবেন ১৩ জন।
সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষক অধ্যাপক ড. সলিমুল্লাহ খান, ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের অধ্যাপক ড. সৈয়দ ফরিদ আলাটাস, মালয়েশিয়ার টেলরস ইউনিভার্সিটির অধ্যাপক ড. মোজেস স্যামুয়েল, যুক্তরাষ্ট্রের টেক্সাস স্টেট ইউনিভার্সিটির ড. এমিলি জে সামার্স, সৌদি আরবের কিং আবদুল আজিজ ইউনিভার্সিটির অধ্যাপক ড. আনওয়ার সাদ আলজাদানি এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. মোহিত উল আলমসহ বিশিষ্ট শিক্ষাবিদরা।
বৃহস্পতিবার সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভিসি ও বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির মহাসচিব অধ্যাপক ড. মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আইআইইউসির ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ আলী আজাদী। এ ছাড়া অতিথি হিসেবে বক্তব্য দেবেন- পাকিস্তানের সোয়াত ইউনিভার্সিটির ভিসি অধ্যাপক ড. হুসনুল আমিন, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক ভিসি অধ্যাপক ড. চৌধুরী মাহমুদ হাসান এবং ব্রিটিশ কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফর্বস।
অনুষ্ঠানে আইআইইউসির প্রো-ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ হাসমত আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মুহাম্মদ মাহবুবুর রহমান, সম্মেলনের আয়োজক কমিটির সভাপতি ও কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ কাউসার আহমেদ এবং গবেষণা ও প্রকাশনা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মো: তৌহিদুল ইসলাম বক্তব্য দেবেন। স্বাগত বক্তব্য রাখবেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কর্নেল মোহাম্মদ কাশেম (অব:)। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









