
চট্টগ্রাম ব্যুরো
আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে চট্টগ্রাম ১০ আসনের এমপি সাঈদ আল নোমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকেলে নগরীর লালখান বাজার মোড়ে এ সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়। পরে মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ২ নম্বর গেট এলাকায় গিয়ে শেষ হয়।
সমাবেশে সাঈদ আল নোমান এমপি বলেন, দীর্ঘদিনের ত্যাগ, সংগ্রাম ও আত্মত্যাগের মধ্য দিয়ে অর্জিত গণতান্ত্রিক অগ্রযাত্রাকে কোনো ষড়যন্ত্র কিংবা নৈরাজ্যের মাধ্যমে বাধাগ্রস্ত করতে দেয়া হবে না। দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
জনগণের শক্তিই আমাদের সবচেয়ে বড় শক্তি। জনগণের শক্তিতে প্রতিরোধের প্রত্যয়, যেকোনো ধরনের সন্ত্রাস, নৈরাজ্য ও বিশৃঙ্খলার বিরুদ্ধে আমরা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিকভাবে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলব।
চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুস সাত্তারের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক কাজী বেলাল উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় শ্রমবিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিন, এম এ সবুর, নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ আজম উদ্দিন, শফিকুর রহমান স্বপন, শাহ আলম, এস কে খোদা তোতন, আহমেদ উল আলম চৌধুরী রাসেল, নগর বিএনপির সদস্য জাহাঙ্গীর আলম দুলাল, কামরুল ইসলাম প্রমুখ।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









