বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের পরামর্শ দেবে কিউএস
বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের পরামর্শ দেবে কিউএস।
ads

 

বিদেশে উচ্চশিক্ষার প্রতি বাংলাদেশী শিক্ষার্থীদের আগ্রহ বাড়ছে। এ আগ্রহী শিক্ষার্থীদের স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনার সুযোগ, বিশ্ববিদ্যালয় নির্বাচন, বৃত্তি ও ভবিষ্যৎ কর্মজীবন সম্পর্কে ধারণা দিতে আগামী ৩০ নভেম্বর ঢাকায় ‘স্টাডি অ্যাব্রোড মাস্টার্স’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করছে আন্তর্জাতিক সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডস (কিউএস)। রাজধানীর শেরাটন হোটেলে বিকেল ৫টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র, কানাডা, স্পেন, ভারত ও থাইল্যান্ডের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও ব্যবসায় শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেবেন। এর মধ্যে রয়েছে ইউনিভার্সিটি অব ক্যালগারি, বিংহ্যামটন ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব ইউটাহ, আইই ইউনিভার্সিটি, অন্টারিও টেক ইউনিভার্সিটি ও ভার্জিনিয়া কমনওয়েলথ ইউনিভার্সিটি।
অনুষ্ঠানে আগ্রহী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রতিনিধিদের সাথে সরাসরি কথা বলে পছন্দের বিষয়, ভর্তির যোগ্যতা, আবেদনপ্রক্রিয়া, শিক্ষাবৃত্তি ও পড়াশোনার খরচ সম্পর্কে জানতে পারবেন। পাশাপাশি জীবনবৃত্তান্ত পর্যালোচনা, আবেদনপত্রের উদ্দেশ্যপত্র (এসওপি) তৈরি এবং ভবিষ্যৎ কর্মজীবন নিয়ে পরামর্শ পাওয়ার সুযোগ থাকবে। এ ছাড়া ৫০ হাজার মার্কিন ডলার মূল্যমানের কিউএস ইমপ্যাক্ট বৃত্তি সম্পর্কেও জানানো হবে।
কিউএসের পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালে বাংলাদেশ থেকে বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীর সংখ্যা এক লাখ ২৬ হাজার ৫০০ এবং ২০৩০ সালে তা বেড়ে এক লাখ ৪৩ হাজার ৩০০ হতে পারে। ২০২৬ সালে শুধু ঢাকা থেকেই প্রায় ৭৪ হাজার ৪০০ শিক্ষার্থীর বিদেশে উচ্চশিক্ষার জন্য যাওয়ার সম্ভাবনা রয়েছে।
কিউএসের ফিউচার স্টুডেন্টস বিভাগের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট ন্যাটালি ক্রায়ান বলেন, আন্তর্জাতিক শিক্ষাক্ষেত্রে বাংলাদেশ গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। বিদেশে উচ্চশিক্ষার সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে শিক্ষার মান, খরচ, ভবিষ্যৎ কর্মজীবন ও পছন্দের দেশের পরিবেশ বিবেচনা করা জরুরি। ঢাকার এ আয়োজন শিক্ষার্থীদের সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করবে।
অনুষ্ঠানে অংশগ্রহণ বিনামূল্যে।  নিবন্ধন ও বিস্তারিত তথ্যের মিলবে কিউএসের নির্ধারিত ওয়েবসাইটে যঃঃঢ়ং://বঁ১.যঁনং.ষু/ঐ০ুঢ-থশ০. বিজ্ঞপ্তি।