নয়া দিগন্তের বাইন্ডিং সুপারভাইজার আবুল কালাম আজাদের ইন্তেকাল
নয়া দিগন্তের বাইন্ডিং সুপারভাইজার আবুল কালাম আজাদের ইন্তেকাল।
ads


দৈনিক নয়া দিগন্তের বাইন্ডিং সুপারভাইজার আবুল কালাম আজাদ গত রোববার রাত ৯টায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি ছিলেন একজন অত্যন্ত সজ্জন, বিনয়ী ও কর্মনিষ্ঠ মানুষ। কর্মক্ষেত্রে নিষ্ঠা ও আন্তরিকতার জন্য তিনি সহকর্মীদের কাছে অত্যন্ত প্রিয় ছিলেন। তার মৃত্যুতে আত্মীয়স্বজন, সহকর্মী এবং এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। 
সোমবার দুপুরে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। 
আবুল কালাম আজদের মৃত্যুতে দৈনিক নয়া দিগন্ত পরিবারের পক্ষ থেকে সকল সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারী ও সহকর্মীরা শোক প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তি।