
উনচল্লিশ.
পরিযায়ী পাখির মতো। তাদের মন পড়ে রইল বাংলার শ্যামল মাঠে, ব্রহ্মপুত্রের স্বচ্ছ জলে, জমিলা বেগমের শাড়ির আঁচলে। এই পৃথিবীর কাছে তাদের অনেক ঋণ। শুধিতে হবে দেনা। তাই তাদের জন্মভূমির মায়া ছেড়ে বিদেশ-বিভুঁইয়ে চলে যাওয়া। প্রয়োজনে সারা বিশ^ চষে বেড়াতে হবে। তবু জ্ঞানের মশাল জ¦ালাতে হবে।
জার্মানির হাইডেলবের্গ বিশ^বিদ্যালয় যেন একটি প্রাণবন্ত কবিতা। মানুষের জ্ঞান আর প্রকৃতির দান- এ দুয়ের মিলনস্থল; জার্মানির অন্যতম ঐতিহ্যবাহী বিশ^বিদ্যালয়। এর পাশ দিয়ে ঘন সবুজ পাহাড়ের গা ঘেঁষে হেসেখেলে বয়ে গেছে নেক্কার নদী। মনে প্রশান্তি জাগায়। হারিয়ে যেতে ইচ্ছে করে। এখানে চার ঋতু সমহিমায় উপস্থিত হয়। অবাধে সৌন্দর্য বিলায়। প্রকৃতির এক লীলাভূমি। ভর্তি হওয়ার পর বিশ^বিদ্যালয় তাদের আপন করে নিয়েছে। পরিচিতিমূলক সপ্তাহটা তাদের অনেক ভালো লেগেছে। বিশ^বিদ্যালয়ের কাঠামো, প্রশাসনিক প্রক্রিয়া, অনলাইন পোর্টাল ব্যবহার শেখানো হয়েছে। (চলবে)
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









