৯১ রানে অলআউটে লজ্জার রেকর্ড
মুল্ডারের বলে বোল্ড আউট মুমিনুল হক। ১৮ রান করেন তিনি। : ক্রিকইনফো।
ads

ক্রীড়া প্রতিবেদক
২০১ বলে ১০০ রানও করতে পারেনি বাংলাদেশ। মাত্র ৬ রানে শেষ পাঁচ উইকেট হারায়। প্রথম ইনিংসে গুটিয়ে যায় কেবল ৯১ রানে। দক্ষিণ আফ্রিকায় এটা বাংলাদেশের চতুর্থ সর্বনি¤œ হলেও প্রথম ইনিংসে এটিই সর্বনি¤œ। সুপার স্পোর্ট পার্কেও কোনো টেস্টের প্রথম ইনিংসে এটা সর্বনি¤œ। বৃষ্টিতে এক সেশনের বেশি সময় ভেসে যাওয়ার পর একদিনও টিকতে পারল না টাইগাররা। সর্বোচ্চ ২৩ রান এসেছে মাহফিজুল ইসলাম রবিনের উইলো থেকে। গুটিয়ে গেল কেবল ৩৩.৩ ওভারে! এ রিপোর্ট লিখা পর্যন্ত ১ উইকেটে প্রথম ইনিংসে প্রোটিয়াদের সংগ্রহ ১১ ওভারে ৫২ রান।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরিয়ানের সুপারস্পোর্ট পার্কে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে চারজন বিশেষজ্ঞ পেসার নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। টেস্ট ক্রিকেটে এই প্রথমবারের মতো পুরোপুরি পেসনির্ভর আক্রমণ সাজাল নাজমুল হোসেন শান্তরা। টস হেরে প্রথমে ব্যাটিং করায় পরখ করা হয়নি বোলারদের। তবে পেসারদের ওপর যে প্রচণ্ড চাপ পড়বে, সেটি বলার অপেক্ষা রাখে না। কারণ প্রথমে ব্যাট করে ৩৩.৩ ওভারে অলআউট তারা। 
শুরুটা করে দিলেন মার্কো জনসেন, মাঝে এসে গতির তোড়ে স্টাম্প উড়ালেন আনরিখ নরকিয়া। বাংলাদেশের উইকেট পতনে শামিল হলেন উইয়ান মুল্ডার আর সাইমন হার্মারও। আর শেষটা মুড়ে নাজমুল হোসেন শান্তর দলকে বিব্রতকর পরিস্থিতিতে ফেললেন কাগিসো রাবাদা।
বৃষ্টি বিঘিœত ম্যাচে টস হতে সাড়ে তিন ঘণ্টা দেরি হয়। ইনিংস শেষ হতে সময় লেগেছে প্রায় তিন ঘণ্টা। বাংলাদেশ সময় বিকেল সোয়া ৫টায় টস হয়, খেলা শুরু হয় ৫টা ৪০ মিনিটে। টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকার ভারপ্রাপ্ত অধিনায়ক এইডেন মার্করাম। বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেনও জানিয়েছিলেন, টস জিতলে তারাও আগে বোলিং করতেন। চোটের কারণে মুশফিকুর রহীম ও হাসান মাহমুদ খেলতে পারেননি। বাদ পড়েন সহঅধিনায়ক মেহেদী হাসান মিরাজও। তাদের জায়গায় একাদশে আসেন জাকের আলী, খালেদ আহমেদ ও শরীফুল ইসলাম। ফলে বিশেষজ্ঞ কোনো স্পিনার ছাড়াই মাঠে নামে বাংলাদেশ। 
ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই দক্ষিণ আফ্রিকার পেসারদের সামনে ধুঁকতে থাকে বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় ওভারে মার্কো জনসেনের বলে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন তানজিদ হাসান। এরপর কাগিসো রাবাদার এক ওভারে টানা দুই বলে চার মেরে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন মাহফিজুল ইসলাম। তবে বেশিক্ষণ টিকতে পারেননি তিনিও।
১২.৪ ওভারে আনরিখ নরকিয়ার বলে মুমিনুল হকের বিপক্ষে জোরাল এলবিডব্লিউর আবেদন ওঠে। আম্পায়ার সাড়া না দিলেও রিভিউ নেয়নি দক্ষিণ আফ্রিকা। পরে রিপ্লেতে দেখা যায়, বল স্টাম্পে আঘাত করত, তবে আম্পায়ারস কলে বেঁচে যেতেন মুমিনুল। কিন্তু সেই রক্ষা দীর্ঘস্থায়ী হয়নি। ৪৪ রানে মাহফিজুলকে বোল্ড করেন নরকিয়া। একই ওভারে প্রথম বলে চার মারার পর পরের বলেই বোল্ড হন অধিনায়ক নাজমুল হোসেন। ৪৪ রানেই ৩ উইকেট হারায় বাংলাদেশ।
এরপর ২১তম ওভারে উইয়ান মুল্ডারের বলে বোল্ড হন মুমিনুল। ৫১ বলে ১৮ রান করে ফেরেন তিনি। ৬২ রানে ৪ উইকেট হারানোর পরও ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশ। হৃদয় ও শরীফুল ইসলামকে হারিয়ে ৮৯ রানে সপ্তম উইকেট খোয়ায় দল। শেষ পর্যন্ত ৯১ রানেই শেষ হয় বাংলাদেশের প্রথম ইনিংস।
সংক্ষিপ্ত স্কোর :
বাংলাদেশ ১ম ইনিংস : ৩৩.৩ ওভারে ৯১ (তানজিদ ৩, মাহফিজুল ২৩, মুমিনুল ১৮, শান্ত ৪, হৃদয় ১৯, লিটন ৮, জাকির ১, শরিফুল ২, তাসকিন ২, খালেদ ০, ইবাদত ০*; রাবাদা ৩/২৩, ইয়ানসেন ৩/১৭, নরকিয়া ২/১০, মুল্ডার ১/১৫, হার্মার ১/১৭)।