গৃহায়ন ঋণে বদলাচ্ছে প্রান্তিক মানুষের জীবন : গবেষণা
ads


প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষের নিরাপদ আবাসন নিশ্চিত করার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা ও জীবনমান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখছে সরকারের গৃহায়ন তহবিলের ঋণ কর্মসূচি। এ কর্মসূচির প্রভাব, সম্ভাবনা ও সীমাবদ্ধতা উঠে এসেছে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির (বার্ড) পরিচালিত এক গবেষণায়।
অংংবংংরহম ঃযব ওসঢ়ধপঃ ড়ভ এৎযধুধহ ঞধঃযনরষ ড়হ ঃযব খরাবষরযড়ড়ফ উবাবষড়ঢ়সবহঃ ড়ভ চড়ড়ৎ ঈড়সসঁহরঃরবং রহ ইধহমষধফবংয শীর্ষক গবেষণাপত্রটির মোড়ক উন্মোচন করা হয়েছে গতকাল বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো: হাবিবুর রহমান। সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও গৃহায়ন তহবিল স্টিয়ারিং কমিটির সদস্যসচিব মো: সিরাজুল ইসলাম।
গবেষণায় বলা হয়েছে, গৃহায়ন তহবিলের ঋণ কর্মসূচি দরিদ্র ও ঝুঁকিপূর্ণ পরিবারগুলোর নিরাপদ আবাসন নিশ্চিত করার পাশাপাশি অর্থনৈতিক স্থিতিশীলতা, সামাজিক মর্যাদা, স্বাস্থ্য সুরক্ষা ও মানসিক সুস্থতায় ভূমিকা রাখছে। এ ছাড়া সন্তানদের শিক্ষা, নারীর ক্ষমতায়ন এবং অধিকার প্রতিষ্ঠায়ও কর্মসূচিটির ইতিবাচক প্রভাব রয়েছে। এর মাধ্যমে দারিদ্র্য বিমোচন, সামাজিক নিরাপত্তা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের সুযোগ তৈরি হচ্ছে।
অনুষ্ঠানে বার্ডের গবেষক দল মাঠপর্যায়ের অভিজ্ঞতা ও গবেষণার ফলাফল তুলে ধরে একটি উপস্থাপনা দেয়। তারা গবেষণার সুপারিশ বাস্তবায়ন এবং সুবিধাবঞ্চিত মানুষের আবাসন নিশ্চিত করতে ঋণ কর্মসূচিটি আরো বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন। প্রধান অতিথি ড. মো: হাবিবুর রহমান বলেন, গবেষণাপত্র পর্যালোচনায় গৃহায়ন তহবিলের ঋণ কর্মসূচিকে আবাসন নিশ্চিত করার একটি কার্যকর উদ্যোগ হিসেবে মনে হয়েছে। কর্মসূচিটির সম্প্রসারণ ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোর সুযোগ রয়েছে। লক্ষ্যভিত্তিক সংস্কার ও নীতিগত মনোযোগের মাধ্যমে এটি আবাসন নিরাপত্তা, প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন এবং অন্তর্ভুক্তিমূলক ও টেকসই উন্নয়নের কার্যকর হাতিয়ার হয়ে উঠতে পারে।
বিশেষ অতিথি প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক ড. কে এম আলমগীর কবীর বলেন, সুবিধাবঞ্চিত মানুষের আবাসন নিশ্চিত করতে সরকার গৃহায়ন কর্মসূচি আরো বিস্তৃত করার লক্ষ্যে কাজ করছে। মানবিক এ ঋণ কর্মসূচি প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গবেষণা বিভাগের নির্বাহী পরিচালক ড. মো: সাখাওয়াত হোসেন গবেষণার মান ও ঋণ কর্মসূচির ভবিষ্যৎ ভূমিকা নিয়ে আলোচনা করেন। আইডিএফের নির্বাহী পরিচালক জহিরুল আলম বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই তাদের সংস্থা এ কর্মসূচির সাথে যুক্ত। গবেষণায় উঠে আসা তথ্য গৃহায়ন তহবিলের ইতিবাচক কার্যক্রমের প্রতিফলন। সভাপতি মো: সিরাজুল ইসলাম বলেন, গবেষণায় কর্মসূচির সাফল্য ও সম্ভাবনার পাশাপাশি সীমাবদ্ধতাও চিহ্নিত করা হয়েছে। এসব সীমাবদ্ধতা কাটিয়ে উপকারভোগীদের চাহিদাভিত্তিক জনবান্ধব কর্মসূচি হিসেবে গৃহায়ন ঋণকে আরো সুপ্রতিষ্ঠিত করতে কাজ চলছে।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি সংস্থা, বাংলাদেশ ব্যাংক, এনজিও ও গৃহায়ন ঋণ বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।