শ্রম ও কর্মসংস্থান মন্ত্রীর সাথে লিডিং ইউনিভার্সিটির ভিসির সাক্ষাৎ
ads

শ্রম  কর্মসংস্থান ও  প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সাথে সাক্ষাৎ করেছেন লিডিং ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন। সোমবার দুপুরে ঢাকায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রীর অফিসে সাক্ষাৎকালে তারা শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। মন্ত্রী  সিলেটসহ বাংলাদেশের শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নে দানবীর ড. সৈয়দ রাগীব আলীর অনন্য অবদানের প্রশংসা করেন। মন্ত্রী আরিফুল হক চৌধুরীর উন্নয়নমূলক বিভিন্ন কাজের প্রশংসা করেন ভিসি। এ সময় লিডিং ইউনিভার্সিটির রেজিস্ট্রার মো: মফিজুল ইসলাম উপস্থিত ছিলেন। সিলেট ব্যুরো।