গবেষণাতেও শিক্ষকদের যথেষ্ট সময় দিতে হবে: রুয়েট ভিসি
ads

 রাজশাহী ব্যুরো  
পাঠদান ও শিক্ষার্থীদের অ্যাকাডেমিক কার্যক্রমের পাশাপাশি গবেষণায়ও শিক্ষকদের পর্যাপ্ত সময় দেয়ার আহ্বান জানিয়েছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ভিসি অধ্যাপক ড. এস এম আবদুর রাজ্জাক। তিনি বলেন, একজন শিক্ষকের দায়িত্ব সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অফিসে কাজ করার মধ্যে সীমাবদ্ধ নয়। পড়াশোনা ও পাঠদানের পাশাপাশি গবেষণায়ও যথেষ্ট সময় দিতে হবে। শিক্ষকদের অন্তত ২৫ শতাংশ সময় গবেষণার কাজে ব্যয় করা উচিত। এর মাধ্যমে পাঠদানের উৎকর্ষ অর্জনের পাশাপাশি গবেষণায়ও সাফল্য পাওয়া সম্ভব হবে।
সোমবার রুয়েটের প্রশাসন ভবনের কনফারেন্স রুমে নবনিযুক্ত ৪৭ জন প্রভাষকের অংশগ্রহণে সপ্তাহব্যাপী ‘ফাউন্ডেশন ট্রেনিং’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক মান নিশ্চিতকরণ সেল (আইকিউএসি) এ প্রশিক্ষণের আয়োজন করে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রুয়েটের প্রোভিসি অধ্যাপক ড. মো: আখতার হোসেন বলেন, শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে সুসম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ।