
রাজশাহী ব্যুরো
রাজশাহী মহানগরীর নওদাপাড়া এলাকায় অভিযান চালিয়ে আট কেজি ৩০৯ গ্রাম হেরোইন উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। উদ্ধার করা হেরোইনের আনুমানিক বাজারমূল্য আট কোটি টাকা। এ ঘটনায় ময়না বেগম ও শাহাদাত হোসেন নামে ভাইবোনকে গ্রেফতার করা হয়েছে।
এ দিকে একই দিনে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পৃথক অভিযান চালিয়ে দু’টি বিদেশী পিস্তল, ৯ রাউন্ড গুলি, চারটি ম্যাগাজিন ও অস্ত্র কেনাবেচার এক লাখ ৪০ হাজার ৭০০ টাকাসহ আরো দু’জনকে গ্রেফতার করেছে বাহিনীটি।
সোমবার দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এসআরবি-৫ রাজশাহীর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: ফয়সল ইসতিয়াক।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার হাটপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় হাসান আলী ও আব্দুর রহিমকে গ্রেফতার করা হয়। পরে তাদের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে দু’টি বিদেশী পিস্তল, ৯ রাউন্ড গুলি, চারটি ম্যাগাজিন এবং অস্ত্র কেনাবেচার সাথে সংশ্লিষ্ট এক লাখ ৪০ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অস্ত্র কেনাবেচায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে আরো তিনটি মামলা রয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









