ইন্দোনেশিয়ায় মিষ্টির কারখানায় অগ্নিকাণ্ড নিহত ৩, নিখোঁজ ৩৬
ads

রয়টার্স
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার সন্নিকটে একটি মিষ্টি তৈরির কারখানায় ভয়াবহ আগুনে অন্তত তিনজন প্রাণ হারিয়েছেন। এই ঘটনায় আরো চারজন আহত হয়েছেন এবং নিখোঁজ রয়েছেন ৩৬ জন। নিখোঁজদের সন্ধানে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। গতকাল রোববার নিখোঁজ ব্যক্তিদের খুঁজে বের করার উদ্ধার অভিযান অব্যাহত ছিল 
স্থানীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার বিবৃতি অনুযায়ী, গত শনিবার বিকেলে জাকার্তা থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরের সেরাং জেলার ‘ফোনুসা আগুং মুলিয়া’ নামের ওই কারখানায় আগুনের সূত্রপাত হয়। সেদিন রাতে টেলিভিশনে সম্প্রচারিত ফুটেজে কারখানার বিভিন্ন অংশে আগুন জ্বলতে এবং ভবনের ছাদের একাংশ ধসে পড়তে দেখা যায়। উদ্ধারকারী কর্মকর্তা রিজকি দ্বিয়ান্তো গণমাধ্যমকে জানান, গতকাল রোববারও কারখানার কয়েকটি স্থানে আগুন জ্বলতে দেখা গেছে, যার ফলে উদ্ধারকাজ পরিচালনা করতে উদ্ধারকর্মীদের বেগ পেতে হচ্ছে। এদিকে, অগ্নিকাণ্ডের নেপথ্যের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে বলে স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা ইনস্টাগ্রামে দেয়া এক পোস্টে জানিয়েছে।