
পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় দুই মাস ধরে নিখোঁজ রয়েছেন বুলবুল (৫১) নামে এক দিনমজুর। পরিবারের একমাত্র উপার্জনম ব্যক্তিকে হারিয়ে স্ত্রী ও একমাত্র মেয়ে এখন মানবেতর জীবনযাপন করছেন। স্বামীকে ফিরে পেতে দেশবাসীর সহযোগিতা চেয়েছেন স্ত্রী নাসিমা বেগম। গত শুক্রবার বিকেলে উপজেলার বুরুদিয়া ইউনিয়নের সালুয়াদী গ্রামে আয়োজিত সংবাদ সম্মেলনে কান্নাজড়িত কণ্ঠে তিনি এ আকুতি জানান।
নিখোঁজ বুলবুল ওই গ্রামের মৃত আব্দুল ছালামের ছেলে। গত ১৪ সেপ্টেম্বর শিমুলিয়া সিস্টল গরুর বাজার থেকে তিনি নিখোঁজ হন। প্রতিবেশী আব্দুল কদ্দুস মিয়ার সাথে বাজারে যাওয়ার পর একপর্যায়ে একা বাড়ি ফেরার কথা বলে চলে যান।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









