
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বরিশালে অসহায় ও উদ্যোক্তা নারীদের স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। গতকাল রোববার বেলা ৩টায় বরিশাল নগরীর সদর রোডের নিজ বাসভবনে আয়োজিত অনুষ্ঠানে নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেন তিনি।
এ উদ্যোগের মাধ্যমে নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, পারিবারিক আর্থিক সচ্ছলতা বৃদ্ধি এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার পথ সুগম হবে বলে আশা করেন সংশ্লিষ্টরা। অনুষ্ঠানে রহমাতুল্লাহ বলেন, নারীরা সমাজ ও রাষ্ট্রের উন্নয়নের অন্যতম চালিকাশক্তি। তাদের যথাযথ সুযোগ ও সহযোগিতা নিশ্চিত করা গেলে পরিবার, সমাজ ও দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন। শুধু সহায়তা প্রদান নয়, নারীদের এমনভাবে সক্ষম করে তুলতে হবে, যাতে তারা নিজেরাই উপার্জনের মাধ্যমে স্বাবলম্বী হতে পারেন। সেলাই মেশিন বিতরণের এই উদ্যোগ নারীদের আত্মকর্মসংস্থানের ক্ষেত্রে সহায়ক হবে।
তিনি আরো বলেন, দেশ ও দেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে পতিত ফ্যাসিবাদী চক্র নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। অতীতেও ষড়যন্ত্রকারীরা সফল হতে পারেনি, এবারো পারবে না। সব ষড়যন্ত্র মোকাবেলা করে গণতন্ত্র, উন্নয়ন ও জনগণের কল্যাণে সরকার এগিয়ে যাবে। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









