
সাভার (ঢাকা) সংবাদদাতা
সাভারে জাবাল-ই-নূর ফাউন্ডেশনের উদ্যোগে বিজ্ঞান মেলা ও সিরাত পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গতকাল রোববার সাভার পৌর এলাকার থানা রোডের মুক্তির মোড়ে সূচনা পার্টি প্যালেস অ্যান্ড কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। জাবাল-ই-নূর ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যক্ষ ড. মো: সাইফুল ইসলাম রফিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর খোন্দকার মোহাম্মদ সাদেকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জাবাল-ই- নূর ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ মো: তৌহিদ হোসেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









