
মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে চ্যালেঞ্জ, ডিজিটাল ফাইন্যান্সিয়াল ইকোসিস্টেমে কমপ্লায়েন্স ব্যবস্থা শক্তিশালী করার কৌশলগত দিকসম্পর্কে ধারণা দিতে ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে কর্মশালার আয়োজন করেছে মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ। ‘রেগুলেটরি ফ্রেমওয়ার্কস ফর এন্টি মানি লন্ডারিং গভর্নেন্স’ প্রতিপাদ্যে এবারের কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন। এ সময় বিকাশ এর চিফ এক্সিকিউটিভ অফিসার কামাল কাদীরসহ বাংলাদেশ ব্যাংক, বিএফআইউ ও বিকাশ- এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এবারের কর্মশালার প্রতিপাদ্য বিষয়ের ওপর বিশেষ উপস্থাপনা প্রদান করেন বিএফআইইউর উপ-পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এবং বিকাশ-এর চিফ এক্সটার্নাল অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স অফিসার ও চিফ অ্যান্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার মেজর জেনারেল শেখ মো: মনিরুল ইসলাম (অব:)। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









