ইউআইইউতে বসছে ন্যাশনাল ক্যারিয়ার ফেয়ার ২০২৬
ads

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) ডিরেক্টরেট অব ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড স্টুডেন্ট অ্যাফেয়ার্সের (ডিসিসিএসএ) উদ্যোগে দিনব্যাপী ইউআইইউ ন্যাশনাল ক্যারিয়ার ফেয়ার ২০২৬ আগামী ২৫ নভেম্বর (বুধবার) ইউআইইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। 
এবারের মেলায় মাল্টিন্যাশনাল, করপোরেট, ফার্মাসিটিক্যাল এবং ব্যাংকিং ও নন ব্যাংকিং ইত্যাদি সেক্টর থেকে স্বনামধন্য দেশী-বিদেশী ১০০টিরও বেশি প্রতিষ্ঠান অংশ নেবে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে এসিআই পিএলসি, ব্র্যাক, বিকাশ লিমিটেড, ইস্টার্ন ব্যাংক পিএলসি, প্রাণ, এমজিআই, লঙ্কাবাংলা ফাইন্যান্স পিএলসি, অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড ও রেনাটা পিএলসিসহ আরো অনেক প্রতিষ্ঠান।ক্যারিয়ার ফেয়ারে পূর্ণকালীন ও খণ্ডকালীনসহ প্রায় এক হাজারটি চাকরির সুযোগ থাকবে। এ ছাড়াও থাকবে ইন্টার্নশিপের ব্যবস্থা। নিয়োগকর্তারা প্রার্থীদের সিভি সংগ্রহ এবং সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে প্রাথমিক বাছাই করবেন। নির্বাচিত প্রার্থীদের নিয়োগের পরবর্তী ধাপ সম্পর্কে মেলায় জানানো হবে।
মেলায় অংশ নিতে আগ্রহী চাকরিপ্রার্থীদের অনলাইনে নিবন্ধন করতে হবে।  যঃঃঢ়ং://ভড়ৎসং.মষব/মঢ়খইঈলুঘহস৯উঠীত১৭ এই লিঙ্কের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন। বিজ্ঞপ্তি।