বাংলাদেশ অ্যাগ্রো-ইন্ডাস্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড সিজন-২ শুরু
ads

দেশের কৃষি ও কৃষি প্রক্রিয়াজাত খাত নিয়ে কাজ করা সাংবাদিকদের সম্মাননা জানাতে বাংলাদেশ অ্যাগ্রো-ইন্ডাস্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ডের জন্য প্রতিবেদন গ্রহণ শুরু হয়েছে। এ উদ্যোগের মাধ্যমে ২০২৬ সালে কৃষি ও কৃষি প্রক্রিয়াজাত খাতের ওপর সেরা রিপোর্টের জন্য প্রিন্ট, অনলাইন, টেলিভিশন- এই তিন ক্যাটাগরিতে সাত সাংবাদিককে পুরস্কৃত করা হবে।শনিবার রাজধানীর গুলশানে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ অ্যাগ্রো-ইন্ডাস্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড সিজন-২ এর আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়। 
বাংলাদেশ অ্যাগ্রো-ইন্ডাস্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড সিজন-২ এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রফতানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফ, নলেজ হাব ইনস্টিটিউটের প্রেসিডেন্ট ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ও প্রথম সিজনের জুরি বোর্ডের সদস্য রোবায়েত ফেরদৌস এবং প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামালসহ প্রাণ-আরএফএল গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
আয়োজকরা জানিয়েছেন, ২২ নভেম্বর ২০২৬ থেকে আগামী ৩১ জানুয়ারি ২০২৭ পর্যন্ত প্রকাশিত প্রতিবেদন সাংবাদিকরা অনলাইনে ধমৎড়সবফরধধধিৎফ.পড়স ওয়েবসাইটের মাধ্যমে জমা দিতে পারবেন। কোনো হার্ড কপি বা সরাসরি জমা দেয়ার প্রয়োজন নেই। বিজ্ঞপ্তি।