হজ ফাইন্যান্স কোম্পানির পর্ষদ সভা অনুষ্ঠিত
ads

হজ ফাইন্যান্স কোম্পানি পিএলসি. (বাংলাদেশ-মালয়েশিয়া যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত শরিয়াহ্ ভিত্তিক একটি আর্থিক প্রতিষ্ঠান) এর পর্ষদ সভা গত ১৮ নভেম্বর ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ এ এম হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় পরিচালক মো: সাঈদ আহাম্মেদ, মো: রমজান বাহার, স্বতন্ত্র পরিচালক এবং ভার্চুয়ালি মালয়েশিয়ান পরিচালক আহমেদ রুস্তম বিন আলি, মোহাম্মাদ সাবরি বিন জাহিয়া, আব্দুল হালিম বিন এলিয়াস, প্রধান নির্বাহী মো: শফিকুর রহমান এবং কোম্পানি সেক্রেটারি মো: মাহমুদুর রহমান উপস্থিত ছিলেন। সভায় ব্যবসায়িক পর্যালোচনাসহ আমানত ও বিনিয়োগ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। বিজ্ঞপ্তি।