মিরপুরে আল-আজহার ইনস্টিটিউট উদ্বোধন
ads

মিরপুরের তাজমহল কনভেনশন সেন্টারে গত ২০ নভেম্বর আল-আজহার ইনস্টিটিউট ফাউন্ডেশন প্রতিষ্ঠিত ‘আল-আজহার ইনস্টিটিউট’ নামে আরবি ও ইংলিশ ভার্সন হিফজুল কুরআন স্কুল আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইন্দোনেশিয়ার মোহাম্মদিয়া ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. উম্মি খায়েরতি সায়াম এবং পাকিস্তানের সিন্ধ মাদরাসাতুল ইসলাম ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ওয়াফা মানসুর বুরিরো ও হংকংয়ের দ্য হংকং পলিটেকনিক ইউনিভার্সিটির ডিভিশনাল হেড ড. টং কা-মান ইস্থার। এ ছাড়াও আল-আজহার ইনস্টিটিউট ফাউন্ডেশনের মহাসচিব মো: ফরিদ আহম্মেদ, ফাউন্ডেশনের সভাপতি মো: জিয়াউল হাসান আজহারী, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের উপ-পরিদর্শক মোস্তাফিজুর রহমান, সায়েম রশিদ আজহারী, আবু জাফর মোহাম্মদ দিদারে এলাহী আজহারী এবং মো: আবু দাউদ আজহারীসহ আলেম-ওলামা ও রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।