করপোরেট গভর্ন্যান্স এক্সেলেন্সের জন্য গোল্ড জিতল গ্রামীণফোন
ads

টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন ১৩তম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর করপোরেট গভর্ন্যান্স এক্সিলেন্স ২০২৫-এ ‘টেলিকমিউনিকেশন কোম্পানিজ’ ক্যাটাগরিতে গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে। করপোরেট গভর্ন্যান্স, স্বচ্ছতা, জবাবদিহিতা ও টেকসই ব্যবসায়িক কার্যক্রমে উচ্চ মান বজায় রাখার ধারাবাহিক অঙ্গীকারের স্বীকৃতিস্বরূপ গ্রামীণফোনকে এই সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের হাত থেকে গ্রামীণফোনের পক্ষে পুরস্কারটি গ্রহণ করেন চিফ ফিন্যান্সিয়াল অফিসার অটো মাগনে রিসব্যাক এবং কোম্পানি সেক্রেটারি এস এম ইমদাদুল হক। ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) আয়োজিত এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানটি গত ১২ নভেম্বর রাজধানীর প্যানপ্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হয়। পুরস্কার গ্রহণের পর গ্রামীণফোনের চিফ ফিন্যান্সিয়াল অফিসার অটো মাগনে রিসব্যাক বলেন, ‘এই স্বীকৃতি পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। গ্রামীণফোনে সুশাসন বিষয়টি শুধু নিয়ন্ত্রক সংস্থার নিয়মকানুন মেনে চলার মধ্যে সীমাবদ্ধ নয়। বরং আমরা কিভাবে সিদ্ধান্ত নিই, ব্যবসা পরিচালনা করি এবং আমাদের অংশীজনদের প্রতি জবাবদিহি নিশ্চিত করি- এমন প্রতিটি ক্ষেত্রে তা মিশে আছে। আস্থা অর্জন এবং টেকসই ও দীর্ঘমেয়াদি সুফল নিশ্চিত করার ভিত্তি হিসেবে স্বচ্ছতা, নৈতিক ব্যবসায়িক চর্চা এবং দায়িত্বশীল সুশাসনের প্রতি আমাদের অঙ্গীকারকে আরো সংহত করল এই পুরস্কার। বিজ্ঞপ্তি।