মানারাত ইউনিভার্সিটিতে ফ্যাক্ট-চেকিং কোর্সের সনদ প্রদান অনুষ্ঠিত
মানারাত ইউনিভার্সিটিতে ফ্যাক্ট-চেকিং কোর্সের সনদ প্রদান অনুষ্ঠিত।
ads

সনদ প্রদানের মধ্য দিয়ে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (এমআইইউ) শেষ হয়েছে তিন মাসব্যাপী ‘ফ্যাক্ট-চেকিং অ্যান্ড ভেরিফিকেশন’ সার্টিফিকেট কোর্স। শনিবার সকালে আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের অডিটোরিয়ামে এ সনদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ এ কোর্সের আয়োজন করে। অনুষ্ঠানে কোর্স সফলভাবে সম্পন্নকারী শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেন বিভাগের প্রধান রফিকুজ্জামান ও দ্য ডিসেন্ট-এর সম্পাদক কদরুদ্দীন শিশির। এতে উপস্থিত ছিলেন বিভাগের সহকারী অধ্যাপক মো: মামুন উদ্দিন ও রেহানা সুলতানা, প্রভাষক তানভীর আহমেদ এবং কোর্সের অন্যতম প্রশিক্ষক মুক্তা খানম। অনুষ্ঠানে বিভাগের প্রধান রফিকুজ্জামান ফ্যাক্ট- চেকিংয়ের গুরুত্ব তুলে ধরে বলেন, আমরা বর্তমানে তথ্যের সাগরে বাস করছি। কিন্তু বিপুল তথ্যের ভিড়ে কোনটি প্রকৃত তথ্য আর কোনটি অপতথ্য, তা চিহ্নিত করা জরুরি। এ বিষয়টি বিবেচনায় নিয়েই বিভাগের পক্ষ থেকে এ কোর্সের আয়োজন করা হয়েছে। দ্য ডিসেন্ট-এর সম্পাদক ও কোর্সের প্রধান প্রশিক্ষক কদরুদ্দীন শিশির দেশের সাংবাদিকতার বর্তমান অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, বর্তমানে সাংবাদিকতা করতে আগ্রহীদের মধ্যে প্রয়োজনীয় জ্ঞান ও জানাশোনার ঘাটতি রয়েছে। এ অবস্থার জন্য ডিসইনফরমেশন ও মিসইনফরমেশন অনেকাংশে দায়ী। তিনি আরো বলেন, সাংবাদিকতা পেশায় নিজেদের দক্ষ করে তুলতে শিক্ষার্থীদের প্রচলিত ধারার বাইরে গিয়ে আধুনিক ও যুগোপযোগী পদ্ধতি সম্পর্কে জ্ঞান ও দক্ষতা অর্জন করতে হবে। বিজ্ঞপ্তি।