চট্টগ্রামে বাসায় ইয়াবার কারখানা, মেশিনসহ তরুণ গ্রেফতার
ads

চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রামের হাটহাজারীতে ভাড়া বাসায় ইয়াবা তৈরির মেশিন বসিয়ে মাদক উৎপাদন ও বিক্রির অভিযোগে ১৯ বছর বয়সী এক তরুণকে গ্রেফতার করেছে সিএমপি। এ সময় একটি ইয়াবা তৈরির মেশিন, দুই পিস ইয়াবা ও মাদক তৈরির বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়েছে।
গ্রেফতার তরুণের নাম তৌহিদুল আলম আকিব। তার বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলার কুলাগাঁও এলাকায়। তিনি হাটহাজারীর কুয়াইশ এলাকার সাজেদা ম্যানশনের একটি ভাড়া বাসায় থাকতেন।