
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয়োজিত ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট ‘ডোমেস্টিক থ্রি (ডি-৩) ট্রফি’র অন্যতম দল ব্লু স্টারের সাথে প্লাটিনাম স্পন্সরশিপ চুক্তি স্বাক্ষর করেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি। সোমবার ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো: রাফাত উল্লা খান ব্লুু স্টারের দলের অধিনায়ক নুরুল হাসান সোহানের নিকট চুক্তিপত্র হস্তান্তর করেন। অনুষ্ঠানে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফজলুর রহমান চৌধুরী ও সৈয়দ আবুল হাসেম এফসিএ, এফসিএমএ এবং ব্লুু স্টারের স্বত্বাধিকারী শানিয়ান তানিম ও ক্রিকেটার এনামুল হক বিজয়সহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধŸতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









