
চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রাম নগরের টেরিবাজারে অভিযান চালিয়ে জাল ভিসা ও ভিসা তৈরির বিভিন্ন সরঞ্জামসহ ১৭টি বাংলাদেশী পাসপোর্ট উদ্ধার করেছে কোতোয়ালি থানা পুলিশ। এ ঘটনায় জাল ভিসা তৈরির সাথে জড়িত থাকার অভিযোগে আবদুল মাবুদ (৫৩) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশের তথ্যানুযায়ী, গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে ঢাকার বিমানবন্দর থানায়ও আগের একটি মামলা রয়েছে।
রোববার কোতোয়ালি থানাধীন টেরিবাজার বাই লেনের কাটাপাহাড় এলাকার বদরউদ্দিন মার্কেটের পঞ্চম তলার একটি কক্ষ থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দক্ষিণ বিভাগের উপপুলিশ কমিশনারের নির্দেশনায় এবং অতিরিক্ত উপপুলিশ কমিশনার ও সহকারী পুলিশ কমিশনারের তত্ত্বাবধানে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুল কবিরের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে বক্সিরহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো: সোহেল রানা সঙ্গীয় ফোর্সসহ অংশ নেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









