এসএমই মেলায় ইসলামী ব্যাংকের স্টল উদ্বোধন
এসএমই মেলায় ইসলামী ব্যাংকের স্টল উদ্বোধন।
ads

এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত সাত দিনব্যাপী ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা-২০২৬ এ ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির প্রিমিয়াম স্টল  রোববার উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো: কবির আহাম্মদ ফিতা কেটে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে স্টলের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ড. এম কামাল উদ্দীন জসীম, এসএমই ফাউন্ডেশনের ডাইরেক্টর খালিদ মাহমুদ খান, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো: মজনুজ্জমান ও মোহাম্মাদ জাকির হোসেনসহ ব্যাংকের নির্বাহী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রতি বছরের ন্যায় এবারো মেলায় আগত ক্রেতা-দর্শনার্থী, গ্রাহক ও ব্যবসায়ীদেরকে স্টলে ইসলামী ব্যাংকের আধুনিক প্রযুক্তিনির্ভর সেবা এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পে (এসএমই) বিনিয়োগ সংক্রান্ত তথ্য প্রদান করা হচ্ছে। বিজ্ঞপ্তি।