
সিলেট ব্যুরো
জাতীয় সংসদের স্পিকার মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রমের আসন্ন সিলেট সফর সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সিলেট সার্কিট হাউসের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় সফরের সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা, অভ্যর্থনা ও কর্মসূচি বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ জি কে গউছ এমপি। সভায় উপস্থিত ছিলেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, সংসদ সদস্য সাখাওয়াত হোসেন জীবন, সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসান এবং সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ূম চৌধুরী। এ ছাড়া সভায় প্রশাসনের ঊর্ধŸতন কর্মকর্তা এবং রাজনৈতিক ও সামাজিক নেতারা উপস্থিত ছিলেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









