খুলনায় বিএনপি নেতাকে গুলির ঘটনায় আটক ১
ads

খুলনা ব্যুরো
খুলনায় মাফিক সরদার (৪৭) নামে এক বিএনপি নেতাকে গত শনিবার রাত ১০টার দিকে তেরখাদা উপজেলার মধুপুর ইউনিয়নের মোকামপুর বাজার এলাকায় গুলি করা হয়। মাফিক তেরখাদা উপজেলার মধুপুর ইউনিয়ন বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ও  মোকামপুর গ্রামের আবুল সরদারের ছেলে।
এদিকে ওই ঘটনায় জড়িত সন্দেহে গতকাল রোববার পুলিশ একজনকে আটক করেছে। তবে কাল বিকেল পর্যন্ত এ ব্যাপারে কোনো মামলা হয়নি।