
সাতচল্লিশ.
সন্ধ্যা নামলেই যেন ভয়ে গা ছমছম করে। বাড়ির উত্তর পাশে থাকবে ঘুটঘুটে বাঁশঝাড় আর বুনো গাছের ঝোপ। দক্ষিণ পাশে থাকবে নানা ধরনের বিশাল বিশাল গাছ। সন্ধ্যার পরই শিয়াল ডাকা শুরু হবে। প্যাঁচাদের ভুতড়ে ডাক শুরু হবে। এসব নিয়ে নানা মিথ তৈরি হবে। লেখাপড়া শেষ করে এসেই এমন একটি বাড়ি দেখতে পারবি ইনশাআল্লাহ।’
একঘরা জীর্ণ বাড়িটা তাদের টানে। ফুলবানুরা দেখতে যায়। সারাদিন এদিক-ওদিক ঘুরে বেড়ায়। ফেলে আসা দিনগুলিরে খুঁজে বেড়ায়। নিজের শৈশব, নিজের অতীতকে খুঁজে পায়। এখন তাদের হাতে স্মার্ট ফোন। এখানে-ওখানে দাঁড়িয়ে ছবি তোলে। তাদের জামগাছটা অনেক বড় হয়েছে। গাছে অনেক বকপাখি বাসা বেঁধেছে। গাছটা যেন বকপাখিদের নিরিবিলি আবাসস্থল। তাদের সেই জীর্ণঘরটা অতীতের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। চলে আসার সময় তারা বারবার পেছন ফিরে তাকাচ্ছিল। মনের ভেতর কিসের যেন একটা হাহাকার জাগছে। ফুলবানু মনের অজান্তেই বিড়বিড় করে বলল, ‘আমরা আবার আসব, তোমাকে দেখতে।’ (চলবে)
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









