
ক্রীড়া প্রতিবেদক
তিন দিনব্যাপী জাতীয় জুডো গতকাল শেষ হয়েছে। এতে পুরুষ ও নারী উভয় বিভাগেই চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান বিকেএসপি। তারা পুরুষ বিভাগে তিনটি, দুই রৌপ্য এবং একটি ব্রোঞ্জ এবং নারী বিভাগে চারটি স্বর্ণ, এক রৌপ্য ও পাঁচ ব্রোঞ্জ পদক জয় করেছে। পুরুষ বিভাগে রানার্সআপ হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ। তাদের অর্জন দুই স্বর্ণ, চার রৌপ্য ও চার ব্রোঞ্জ। নারী বিভাগে রানার্সআপ আনসারের ভাণ্ডারে জমা পড়েছে তিন স্বর্ণ, চার রৌপ্য ও তিন ব্রোঞ্জ। গতকাল শেষ দিনে পুরস্কার প্রদান করেন বাংলাদেশ জুডো ফেডারেশনের সভাপতি বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল আইজি খোন্দকার রফিকুল ইসলাম।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









