আর ১৪ গোল প্রয়োজন রোনালদোর
ads

 ক্রীড়া ডেস্ক
কোচের সাথে বিবাদে জাতীয় দল ছেড়েছেন। এরপর অবসরের ঘোষণা পর্তুগাল জাতীয় দল থেকে। তবে ক্লাব ফুটবলে ঠিকই গোল করে যাচ্ছেন।  এই গোলের ধারায় এখন হাজার গোলের ঐতিহাসিক মাইলফলক থেকে আর মাত্র ১৪ ধাপ দূরে ক্রিশ্চিয়ানো রোনালদো। পরশু রাতে সৌদি প্রো-লিগে ক্যারিয়ারের ৯৮৬তম গোলটি করেছেন পর্তুগিজ তারকা। কিন্তু তার গোলও আল নাসরকে হার থেকে বাঁচাতে পারেনি। লিগের নবম রাউন্ডের ম্যাচে আল আহলির কাছে ৩-১ গোলে হেরেছে রোনালদোর দল। অবশ্য জোড়া গোলই করতে পারতেন তিনি। কিন্তু পেনাল্টি মিস করায় এখন আফাসোসও বেড়েছে তার। গোল করার পর পেনাল্টি মিস করায় ম্যাচটি রোনালদোর জন্য হয়ে থাকলো মিশ্র অভিজ্ঞতার।
ম্যাচের ১৪ মিনিটেই আল নাসরকে এগিয়ে দেন রোনালদো। চলতি ২০২৬-২৭ মৌসুমে লিগে এটি তার অষ্টম গোল।