বড় ইনজুরিতে হ্যারি কেন
ads

ক্রীড়া ডেস্ক
ইনজুরি বলে কয়ে আসে না। যে কারণে ক্যারিয়ারে দারুণ সময় পার করা ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেন হঠাৎই চোটে পড়তে হলো। ইংল্যান্ডের জার্সিতে একের পর এক রেকর্ড গড়েছেন। বায়ার্ন মিউনিখের হয়েও দুর্দান্ত ছন্দে ছিলেন তিনি। কিন্তু পরশু রাতে কোলনের বিপক্ষে গোড়ালির চোট সব হিসাব পাল্টে দিয়েছে। বাম গোড়ালির লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় আগামী কয়েক মাস মাঠের বাইরে থাকতে হবে ইংল্যান্ড অধিনায়ককে। পরশু বুন্দেসলিগায় কোলনের সাথে ১-১ গোলে ড্র করেছে বায়ার্ন। ম্যাচের ২০ মিনিটেই প্রতিপক্ষ ডিফেন্ডার জোয়েল শ্মিডের চ্যালেঞ্জে চোট পান কেন। শুরুতে খেলা চালিয়ে যাওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত খুঁড়িয়ে মাঠ ছাড়তে হয় তাকে। তার জায়গায় নামেন টম বিশফ।
পরে এক বিবৃতিতে বায়ার্ন জানায়, কেনের বাঁ গোড়ালির লিগামেন্ট ছিঁড়ে গেছে। ফলে আগামী কয়েক মাস তাকে মাঠের বাইরে থাকতে হবে।