দুর্লভ ফুলঝুরি ফুল
দুর্লভ ফুলঝুরি ফুল।
ads

মো: আবদুস সালিম
হেমন্তকালে গাছে গাছে শোভা পায় কত যে মনমাতানো ফুল; শিউলি, কামিনী, বকফুল, ছাতিম ফুল, আরো কত কি! এ সময় কিছু দুর্লভ ফুলও দেখা যায়। এগুলোর অন্যতম ‘ফুলঝুরি’। আতশবাজির একটি পরিচিত রূপ হলো ফুলঝুরি, যা জ্বালালে এর চারপাশে বর্ণিল আগুনের ফুলকি বা ছটা ছড়ায়। ঠিক তেমনি কোনো গাছের ফুল বা মঞ্জরি থোকায় থোকায় ফুটে আলোর বিচ্ছুরণের মতো রূপ নেয়, তা দেখে এ ফুলকে অনেকে ‘ফুলঝুরি ফুল’ বলে। আর এ ফুলকে দুর্লভ বলার কারণ হলো, লতানো এর গাছ বেঁচে থাকার জন্য যে অন্য গাছকে জড়িয়ে বড় হয় সেই গাছের সংখ্যা কমে গেছে। এর গাছ রাস্তার পাশেসহ বিভিন্ন জায়গায় প্রাকৃতিকভাবে জন্মায়। শখের বশে এ ফুলের গাছ মানুষের বারান্দায়, নার্সারিতে প্রায় দেখাই যায় না। ফলে এর বিস্তৃতি ঘটছে কম।
এ ফুলকে অঞ্চলভেদে অনেকে গিরিমল্লিকা, সীতীহার, আকাশনিম নামেও ডাকেন।
এ ফুল দেখতে সরু নলাকার ও সাদা রঙের। ফুল রাতো ফোটে ম ম ঘ্রাণ ছড়িয়ে ভোরে ঝরে পড়ে শিশির ভেজা ঘাসে বা মাটিতে। নলমুখে শোভা পায় পাঁচটি অতি ছোট পাপড়ির সমন্বয়ে গঠিত একটি তারাসদৃশ ফুল। এর তিনটি পাপড়ি কিছুটা বড় আকারের। অপর দুটো পাপড়ি কিছুটা ছোট ও একটার সাথে আরেকটা আঁটিসাঁটি করে থাকে। ফুলের ব্যাস প্রায় এক ইঞ্চি।
এ ফুলের ইংরেজি নাম ইন্ডিয়ান কর্ক ট্রি  (ওহফরধহ ঈড়ৎপশ ঞৎবব); ট্রি জেসমিন (ঞৎবব ঔধংসরহব) ইত্যাদি। 
এক সময়ে এ গাছের মোটা বাকল বা ছাল দিয়ে বোতলের জন্য কর্ক বা ছিপি বানানো হতো। সেই থেকে অনেকে এ ফুলকে কর্ক ফুল বলেন। 
এ গাছের বৈজ্ঞানিক নাম মিলিংটোনিয়া হরটেনসিস (গরষষরহমঃড়হরধ যড়ৎঃবহংরং। 
এ ফুলে আলাদা করে থাকে না কোন পুরুষ ফুল ও স্ত্রী ফুল। কারণ প্রতিটি ফুলই উভলিঙ্গ বলে ফুলের পুং ও স্ত্রী অঙ্গ একসাথে ধারণ করে ফল ও বীজ তৈরি করে। বীজ ওজনে হালকা ও চ্যাপ্টা। সারিবদ্ধভাবে প্রচুর বীজ থাকে ফলসদৃশ বড় আবরণের ভেতরে। 
গ্রীষ্মমণ্ডলীয় ও উপক্রান্তীয় অঞ্চলে দেখা যায় এ ফুল; যেমন- চীনের দক্ষিণাঞ্চল, ভিয়েতনাম, লাওস, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইনসহ বিশ্বের আরো কিছু অঞ্চল । 
এ ফুল অঞ্চলভেদে হলুদ, সোনালি-হলুদও হতে পারে। হালকা সবুজ আভা থাকতে পারে ফুলের লম্বা নলাকার অংশে। কিছু অতি জংলি প্রজাতির ফুলঝুরি গাছে গোলাপি বা বেগুনি রঙের ফুলও ফুটতে দেখা যায়। তবে সাদাই বেশি দেখা যায়।