
(গত দিনের পর)
‘কোনো কাজের সন্ধান হলো?’ স্ত্রীর কথায় চমক ভাঙে তার। বলে, ‘না, ক্যামনিক শহরের অলিতে-গলিতে সারাদিন ঘুরে বেড়ালাম। কোথাও কোনো কাজ মিলল না।’
স্ত্রী একটি দীর্ঘশ্বাস ছেড়ে আবার চোখ বুজে থাকে। লোকটির নাম পোহারভ মিরু। বয়স তিরিশের কোটায়। সে এবার পরনের কাপড় বদলিয়ে ঘরের অন্যপ্রান্তে গিয়ে শুয়ে পড়ে। নিবু নিবু বাতিটি নিবিয়ে দেয় সে। জীবনের দুঃখ-কষ্ট থেকে অন্ধকারে নিজেকে কিছুটা আড়াল করার চেষ্টা।
ক্ষুধার্ত পেটে ঘুম নেই তারও। সারাদিন কাজের সন্ধানে হেঁটে বেরিয়েছে। কিন্তু কাজ পায়নি কোথাও। বিছানায় শুয়ে সে চোখ বুজে পড়ে থাকে। অন্ধকারে নিজের জন্য আলাদা এক জগৎ সৃষ্টি হয় তখন। সেটা কল্পনার জগৎ। সেই জগতে নিজের মতো করে সুখ তৈরি করে নেয়া যায়। বুকের ভিতরের কষ্টটা কিছু কমে। সেই চেষ্টাই সে করছে এখন। (চলবে)
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









