ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে দল : পেসার খালেদ
ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে দল : পেসার খালেদ।
ads

 ক্রীড়া প্রতিবেদক
নিশ্চিতভাবেই বলছি, আমাদের ক্রিকেটাররা হারকে হালকাভাবে নিচ্ছে না কিন্তু সেটা তাদের মনোবল ভাঙেনি। প্রথম টেস্ট থেকে শিক্ষা নিয়ে তারা কঠোর পরিশ্রম করছে, অনুশীলনে মনোযোগ দিয়ে আগামী ম্যাচে শক্তিশালী হয়ে মাঠে নামার জন্য প্রস্তুত হচ্ছে। খালেদ আহমেদের কথায় স্পষ্ট যে, সবাই ইতিবাচক মনোভাব নিয়ে সামনের খেলার দিকে তাকিয়ে আছে। আমাদের ভক্তরা উদ্বিগ্ন না হয়, কারণ দল নিজেদের দক্ষতা এবং একতা দিয়ে আরো উন্নতি করবে। এই হার তাদের পথচলা থামাবে না, বরং নতুন শক্তি জোগাবে। আপনারা আমাদের পাশে থাকুন, আমরা আশা করি আসন্ন ম্যাচগুলোতে ভালো খেলা এবং জয় অপেক্ষা করবে।
সেঞ্চুরিয়নে আগামী ২৩ নভেম্বর শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। অনুশীলনও শুরু করেছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে ৯ উইকেটে হার বাংলাদেশের। তবে ওই হার নিয়ে পড়ে থাকতে চান না ক্রিকেটাররা। বরং ম্যাচ থেকে পাওয়া ইতিবাচক দিকগুলো কাজে লাগিয়ে সামনে এগিয়ে যাওয়ার পরিকল্পনা তাদের। দলের অনুশীলনও ভালো হচ্ছে বলে জানিয়েছেন পেসার খালেদ আহমেদ। সেখান থেকে পাঠানো ভিডিও বার্তায় খালেদ জানিয়েছেন, সবাই প্রথম ম্যাচের হার থেকে বের হয়ে আসার চেষ্টা করছে। আলহামদুলিল্লাহ, সবাই ওভারকাম করার চেষ্টা করছে। প্র্যাকটিসও ভালো হচ্ছে। আমার মনে হয়, যেটা চলে গেছে, সেটা নিয়ে চিন্তা করে লাভ নেই। আমরা কিভাবে সামনে এগোব, সেটাই সবাই ভাবছি। 
দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে কিভাবে খেলতে হবে, তা নিয়েও আলোচনা চলছে দলের ভেতরে। এ ক্ষেত্রে দলের দুই দক্ষিণ আফ্রিকান কোচের অভিজ্ঞতা কাজে লাগানোর চেষ্টা করছেন ক্রিকেটাররা। কোচ ও অধিনায়কের সাথে এ নিয়ে নিয়মিত কথা হচ্ছে বলেও জানান খালেদ। তার ভাষায়, এই কন্ডিশনে আমরা কিভাবে খেলব, তা নিয়ে দুই দক্ষিণ আফ্রিকান কোচের (ব্যাটিং কোচ ও সহকারী কোচ) সাথে আলোচনা করছি। কোচ ও ক্যাপ্টেনের বার্তা ছিল- যা চলে গেছে, তা নিয়ে চিন্তা না করে কিভাবে সামনে এগোনো যায়, ভালো ক্রিকেট খেলা যায়, সে দিকে মনোযোগ দিতে হবে। 
ম্যাচে তিন দিন ভালো ক্রিকেট খেলেও কিছু ভুলের কারণে জয় হাতছাড়া হয়েছে বলে মনে করেন খালেদ। তবে সেখান থেকেও ইতিবাচক দিক খুঁজে নেয়ার চেষ্টা করছে দল। তিনি বলেন, আমরা তিন দিন খুবই ভালো ক্রিকেট খেলেছি। হয়তো কিছু ভুলের কারণে ম্যাচটা জিততে পারিনি। তবে এখান থেকে অনেক ইতিবাচক দিক নেয়ার চেষ্টা করছি। আমাদের যা যা ইতিবাচক দিক আছে, সেগুলো নিয়েই এগিয়ে যাওয়ার বার্তা দিয়েছে টিম ম্যানেজমেন্ট।