
বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা
নিখোঁজের দুই দিন পর নাটোরের বড়াইগ্রামের একটি ধানতে থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নিখোঁজ শিক্ষার্থী মো: হৃদয় আলীকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের শিবপুর বিলের একটি ধানতে থেকে স্থানীয় বাসিন্দা ও সংবাদকর্মী জাফর আলীসহ কয়েকজন তাকে উদ্ধার করেন। খবর পেয়ে রাবি উপাচার্য ড. ফরিদুল ইসলাম ও প্রক্টর ড. মাহবুবুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালে এসে শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
উদ্ধারের পর শ্বাসকষ্ট ও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পুলিশের সহায়তায় তাকে বনপাড়া আমিনা হাসপাতালে ভর্তি করা হয়। উদ্ধার হওয়া হৃদয় আলী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অ্যাগ্রোনমি অ্যান্ড অ্যাগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের শিক্ষার্থী। তিনি ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার জগগাঁও গ্রামের নুর ইসলামের ছেলে। তিনি ক্যাম্পাস সংলগ্ন বিনোদপুরের মণ্ডলের মোড় এলাকার ‘মণ্ডল ম্যানশন’ মেসে থাকতেন।
নিখোঁজের স্বজনেরা জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে একটি কালো ব্যাগ নিয়ে মেস থেকে বের হওয়ার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। এ ঘটনায় শুক্রবার রাজশাহীর মতিহার থানায় জিডি করা হয়। স্থানীয়রা জানান, শনিবার দুপুর ১২টার দিকে শিবপুর বিলের ধানেেত স্থানীয়রা হৃদয়কে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









