
লৌহজং (মুন্সীগঞ্জ)সংবাদদাতা
দেশব্যাপী সন্ত্রাস, নৈরাজ্য, অগ্নিসংযোগ ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে মুন্সীগঞ্জের লৌহজংয়ে বিােভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন। গত শুক্রবার বিকেলে পদ্মা সেতুর মাওয়া প্রান্তের মাওয়া ও খানবাড়ী পয়েন্টে এ কর্মসূচি হয়। মিছিলটি মেদিনীমণ্ডল এলাকার বিভিন্ন সড়ক ঘুরে পদ্মা সেতু উত্তর থানা এলাকার খানবাড়ীতে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও লৌহজং উপজেলা বিএনপির সদস্য সচিব আলহাজ মো: হাবিবুর রহমান অপু চাকলাদার। উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো: নূরে আলম ঢালী, স্থানীয় নেতা গোলাম গাউস সিদ্দিকী, মো: লিটন ঢালী, যুবদল নেতা মো: লুৎফুর রহমান পাভেল মোল্লা ও ছাত্রদল নেতা মো: মুরাদ হোসেনসহ নেতাকর্মীরা।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









